কৃষি খবর ডেস্ক: যুক্তরাষ্ট্রের তেল অবরোধ ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে কিউবার কৃষি ও খাদ্য সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জ্বালানি, সার ও কৃষি উপকরণের অভাবে কমছে খাদ্য উৎপাদন, বাড়ছে নিত্যপণ্যের দাম।

২০২৬ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের আরোপিত কার্যত তেল অবরোধ পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করেছে। জ্বালানি সংকটে সেচ, ফসল সংগ্রহ ও খাদ্য পরিবহন ব্যাহত হচ্ছে। অন্যদিকে, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জন্য খাবার কেনাও কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় পরিবেশবান্ধব ও স্থানীয় সম্পদনির্ভর কৃষিব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, রাসায়নিক সার ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জৈবসার, নবায়নযোগ্য জ্বালানি এবং পারিবারিক কৃষিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

বিশ্লেষণে বলা হয়েছে, কিউবায় অতীতেও অর্থনৈতিক সংকটের সময় পরিবেশবান্ধব কৃষির প্রসার ঘটেছিল। তবে সেই উদ্যোগ পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ায় দেশটির খাদ্যব্যবস্থা এখনো বহিরাগত সংকটের ঝুঁকিতে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্থানীয় খাদ্য উৎপাদন, কৃষকদের সহায়তা এবং সংরক্ষণ ও পরিবহনব্যবস্থার উন্নয়নই কিউবার খাদ্যনিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: ফুট ট্যাংক