কৃষি খবর ডেস্ক: প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় কাঁপছে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’ মঙ্গলবার ভোরে রাজ্যটির ওঙ্গোলের কাছে উপকূলে আঘাত হানে।

এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানায়, স্থানীয় সময় রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়।

পরে, ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে ওঙ্গোলের কাছে স্থলভাগ অতিক্রম করে এটি।