আগাছা দমনে নতুন দুই ওষুধ বাজারে আনছে বিএএসএফ
‘ভোরাক্সর’ ও ‘জিডুয়া প্লাস’ নামের এই দুটি পণ্য ২০২৭ সালের রোপণ মৌসুম সামনে রেখে বাজারজাত করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। সয়াবিন, ভুট্টাসহ সারি ফসলের চাষে ক্ষতিকর আগাছা নিয়ন্ত্রণে কৃষকদের বাড়তি সুবিধা দেবে পণ্য দুটি।





