জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারী পৌরসভার কুখাপাড়া এলাকার সুমি নিজ উদ্যোগে এক বিঘা জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করে আসছেন। নিজের চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত শাক-সবজি স্থানীয় বাজারে বিক্রি করে আয় করছেন তিনি।
বাড়ির আশপাশের জমিতে নানা ধরনের সবুজ শাক-সবজি চাষ করায় পরিবারের প্রয়োজনীয় সবজির জোগানও হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত শাক-সবজি বাজারে বিক্রি করে পরিবারের আর্থিক সহযোগিতাও করছেন সুমি।
সুমির এমন উদ্যোগ স্থানীয় নারীদের কৃষিকাজে আগ্রহী করে তোলার পাশাপাশি পারিবারিক পুষ্টি ও আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকরতা আতিক আহমেদ বলেন, বাড়ির আশেপাশের অব্যবহিত পতিত জমি ব্যবহার করে বিভিন্ন উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ উচ্চ মূল্য সবজি যেমন পালং শাক, লাউশাক ,পুঁইশাক, কাঁচামরিচ, শিম, বরবটি ইত্যাদি উৎপাদন করে নিজেদের পরিবারের সবজি ও পুষ্টি চাহিদা পূরণ করতে পারবো। একই সাথে উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হওয়া সম্ভব।





