জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে দুই পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুর মালিকের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার কাহালু সদর ইউনিয়নের পাইকপাড়া তেলিয়ান গ্রামের মফিজ উদ্দিন নামের এক পুকুর মালিকের দুটি পুকুরে ২ নভেম্বর গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় পুকুর দুটিতে থাকা মাছের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুর মালিক। তার দাবি বিষ প্রয়োগের ফলে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মফিজ উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



