কৃষি খবর ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্ত এলাকা থেকে ২৫টি বিরল সুন্ধি কাছিম উদ্ধার করেছে বিজিবি।

পরে কাছিম গুলোকে সালদা নদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সালদা নদী-কোল্লাপাথর এলাকার মাঝামাঝি এলাকা থেকে কাছিম গুলি উদ্ধার করা হয়।পরে কাছিমগুলোকে সালদানদীতে অবমুক্ত করা হয়।

রাত ৮টায় সালদা নদী বিজিবি কম্পানি সদরের নায়েব সুবেদার মুন্সি মুমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে সালদা নদী সীমান্ত এলাকা দিয়ে বিরল প্রজাতির সুন্ধি কাছিমগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। এসময় বিজিবির টহলকে দেখে তারা কাছিমগুলো ফেলে পালিয়ে যায়।

পরে সেগুলো উদ্ধার করে কুমিল্লা বনবিভাগের কর্মকর্তাসহ বিকেলে মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।

কুমিল্লা বনবিভাগের কোটবাড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সুন্ধি কাছিম বিরল প্রজাতির। বন্যপ্রাণী আইনে এটি সংরক্ষিত এবং অবৈধ শিকারে শাস্তির বিধান আছে। প্রকৃতি থেকে প্রাণী বিপন্ন হলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে।

তাই এদের সংরক্ষণে স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন বলে মনে করেন এই বন কর্মকর্তা।