জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কৃষি প্রকৌশল ইউনিটের আয়োজনে 'প্রোমোটিং ওয়াটার-ইফিসিয়েন্ট ইরিগেশন প্লানিং এন্ড প্রেক্টিসেস ইউজিং সারফেস ওয়াটার রিসোর্সেস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ রবিবার (২৫ অক্টোবর) বিএআরসি’র সভাকক্ষে শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএআরসি’র কৃষি প্রকৌশল ইউনিটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল ফাত্তা মোহাম্মদ তারিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি’র কৃষি প্রকৌশল ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আশরাফুল আলম।
এ প্রশিক্ষণে বিভিন্ন নার্সভুক্ত প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।






