জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীতে শীতকালীন আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় জেলা শহরসহ স্থানীয় কাঁচাবাজারগুলোতে কাঁচা সবজির দাম বেশ কমে এসেছে। স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে প্রচুর পরিমাণে সরবরাহ থাকায় এই দরপতন ঘটেছে, যা সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

 নীলফামারীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ​ফুলকপি গত সপ্তাহে কেজি ৫০ টাকা বিক্রি হলেও চলতি সপ্তাহে কমে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি নেমে এসেছে ১৫ থেকে ২০ টাকায়। কাঁচা মরিচ প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আলু কেজিতে কমে ১২ থেকে ১৪ টাকা এবং শসা প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে আগাম শীতকালীন সবজির পর্যাপ্ত ফলন ও সরবরাহ থাকায় দাম নিম্নমুখী। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ আরও বাড়লে আগামী দিনগুলোতে সবজির দাম আরও কমতে পারে বলে তারা ধারণা করছেন। 

 সবজির বাজারে এই মূল হ্রাস নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের নিত্যদিনের বাজার খরচে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

 কাঁচাবাজারের স্থান ও খুচরা দোকানভেদে দামের সামান্য তারতম্য (১০-২০ টাকা) হতে পারে। সামনের দিনগুলোতে শীতের সবজির সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।