কৃষি খবর ডেস্ক: মা ইলিশ সংরক্ষণে সীতাকুণ্ডে মাছের আড়তে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অভিযানে ইলিশ মাছ অবৈধভাবে মজুতের দায়ে দুই আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য মোতাছিম বিল্লাহ বলেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এসময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।