কৃষি খবর ডেস্ক: সাতক্ষীরায় রকারি নির্দেশ অমান্য করে সরকারি ওয়াপদার বেড়িবাধ কেটে পিভিসি পাইপ স্থাপন মৎস্য ঘের লুটপাট ও ঘেরের আইলে বিভিন্ন ধরনের ফলজ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। রোববার (০৪ অক্টোবর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক বাগডাঙ্গি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জয়নাল আবেদীন জানান, পৈত্রীক সুত্রে পাওয়া ৮ বিঘা জমিতে দীর্ঘ ৩০ বছরের অধিককাল তিনি একটি মৎস্য ঘের করে আসছেন। স্থানীয় জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুস সবুর বিভিন্ন সময় ঘেরটি দখল করার পায়তারা করছিল। তিনি আরও বলেন আমাদের এলাকায় কোন জলাবদ্ধতা নেই। জলাবদ্ধতার এই ঠুনকো অভিযোগে জামায়াত নেতা আব্দুস সবুর তার ভাইপোসহ কয়েকজনের সহযোগিতায় তারা রাতের ঘেরে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করে। ঘেরের আইলে থাকা বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে। তারা প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। বাধা দিতে গেলে আমাদের হুমকি দেয়।
এদিকে ৪ অক্টোবর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া উক্ত স্থানে যাতে কেউ কালভার্ট বা পিভিসি পাইপ নির্মাণের ফলে কোন ব্যক্তি বা জনসাধারন কোন ক্ষতি না হয় তার জন্য নির্দেশ দিয়েছিলেন। আব্দুস সবুর সরকারি নির্দেশ অমান্য করে রাতের আধারে আমার ঘের লুটপাট ও প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। তিনি সরকারি ওয়াবদার বেড়িবাধ স্কেবেটরমেশিন দিয়ে কেটে অবৈধ পাইপ স্থাপন করেছেন। এবং মাটি দিয়ে ঢেকে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুখ বলেন, আমরা রাতের আধারে এমন লুটপাট কখনও দেখিনি। আমার ভাই ঘেরের মাছগুলো ধরে নিতে চেয়েছিল কিন্তু তারা সে সুযোগ দেয়নি। আমার ভাইয়ের সারা জীবনের অর্জন তারা এক রাতেই শেষ করে দিয়েছে। যারা লুটপাট অগ্নিসংযোগ করেছে প্রশাসনের কাছে আমাদের দাবী তাদেরকে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক।
আব্দুস সবুর বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম কিন্তু কারা লুটপাট করেছে তা আমি জানি না। আমি ঘটনাস্থল থেকে চলে আসলে পরবর্তীতে কারা কি করেছে তা আমি বলতে পারবো না।





