কৃষি খবর ডেস্ক: সুনামগঞ্জে ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। এর মধ্যে সাজু মিয়া নামক এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

সোমবার (৫ অক্টোবর) সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে স্থানীয় চোরাকারবারিরা ভারত থেকে একটি মহিষ পাচার করে নিয়ে আসে। কিন্তু মহিষটিকে নিয়ন্ত্রণ করতে না পারায় দিক-বিদিক দৌড়াচ্ছিল।

এসময় মহিষের গুতোয় সাতজন আহত হয়। আহতদের মধ্যে সাজু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

সুনামগঞ্জ সদর থানার এসআই জহির বলেন, সোমবার দুপুরে খবর পেয়ে ইসলামপুর সীমান্ত এলাকায় চলে যাই।

স্থানীয়রা জানিয়েছেন, চোরাকারবারিরা মহিষটিকে ভারত থেকে নামিয়েছিল। মহিষটিকে আটক করে স্থানীয়দের জিম্মায় রেখে এসেছি। এর মধ্যে গুরুতর আহত একজন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে