কৃষি খবর ডেস্ক: মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে অতিরিক্ত দামে ডাব বিক্রির দায়ে সুমন মিয়া নামের এক বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুমন মিয়া প্রতিটি ডাব ১১০ টাকা দরে কিনে ১৮০ টাকা করে বিক্রি করছিলেন। এতে প্রতিটি ডাবে তাঁর লাভ হচ্ছিল ৭০ টাকা।
অতিরিক্ত দামে ডাব বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।





