কৃষি খবর ডেস্ক: অসুস্থ গরু জবাই করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে গরুর মালিক ও ৬ কসাইকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাদুল্লাপুর উপজেলায় একই অভিযোগে জেলাল শেখ নামের এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুই উপজেলায় পৃথক অভিযানে তাদের জরিমানা করা হয়। জবাই করা গরুর মাংস জব্দ করে তা মাটির নিচে পুঁতে ফেলা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, খবর পেয়ে সুন্দরগঞ্জের উত্তর সাহাবাজ গ্রামের অসুস্থ গরুর মালিক মো. রফিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অসুস্থ গরু জবাই করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ গরু মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিত্বে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মেডিক্যাল সনদ না নিয়ে পশু জবাই করার অপরাধে উপজেলার বিভিন্ন বাজারের ৬ কসাইয়ের প্রত্যেকের ২ হাজার এবং ১ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।  এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, বামনডাঙ্গা হল মোড়ের কসাই মো. ফজলু মিয়া, পৌরসভার মো. আব্দুল্লাহ, মো. শাহিন মিয়া, রামভদ্রের সফিউল ইসলাম, রামগঞ্জ বাজারের মো. রেজাউল ইসলাম, বামনডাঙ্গা স্লুইচ গেটের মো. জহুরুল ইসলাম।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, বামনডাঙ্গা হল মোড়ের কসাই মো. ফজলু মিয়া, পৌরসভার মো. আব্দুল্লাহ, মো. শাহিন মিয়া, রামভদ্রের সফিউল ইসলাম, রামগঞ্জ বাজারের মো. রেজাউল ইসলাম, বামনডাঙ্গা স্লুইচ গেটের মো. জহুরুল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কে এম ইফতেখারুল ইসলাম বলেন, গরু মালিক ও কসাইদের সচেতন করার জন্য দীর্ঘ দুই মাস ধরে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন গ্রামে উঠান বৈঠক করা হচ্ছে।