কৃষি খবর ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লারদিয়ার বাজারে কীট নাশকের দোকানে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে ঐ দোকান মালিককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি)উম্মে সালমা রুমা।
বৃহস্পতিবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়ার বাজারে এ অভিযান চালানো হয়। অভিযুক্ত কীটনাশক ডিলার হচ্ছেন মেসাস প্রিন্স ট্রের্ডাস এর স্বত্বাধিকারী মো. পারভেজ প্রিন্স।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা জানান, কীটনাশক এর দোকানে অবৈধভাবে ২৭ বস্তা সার মজুদ করার দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এ পারভেজ প্রিন্সকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
একই সাথে জব্দ সারের ২৭টি বস্তা দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি ও বিতরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।





