কৃষি খবর ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে সবার সামনে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, মঙ্গলবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারে ৫০০ টাকা বাজি ধরে ছাদুল্লাহ জীবন্ত পাখিটি ছিঁড়ে খান । এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে আজ দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ছাদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
তবে গ্রেপ্তারের পর ছাদুল্লাহ ৫০০ টাকা বাজির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জানান, বিবেক নয়, আবেগের বশে তিনি এমন কাজ করেছেন।



