জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছলী গ্রামে শীতকালীন ফুলকপি চাষ করে লাভের আশা করছেন কৃষক দেব রায়। অল্প সময়ে কম খরচে ফুলকপি উৎপাদন করে ভালো আয় করা সম্ভব হওয়ায় এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।
কৃষক দেব রায় জানান, প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষ করতে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ফলন ভালো হলে প্রতি বিঘার ফুলকপি ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা সম্ভব। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভের আশা করছেন কৃষক দেব রায় ।
তিনি আরও জানান, ফুলকপি চাষ থেকে ফলন পাওয়া পর্যন্ত সময় লাগে মাত্র দুই থেকে আড়াই মাস। অল্প সময়ের মধ্যে ফসল ঘরে তোলা ও বাজারে বিক্রি করা যায় বলে কৃষকদের কাছে ফুলকপি চাষ বেশ লাভজনক।
কৃষক দেব রায়ের মতো, সঠিক পরিচর্যা, উন্নতমানের বীজ এবং অনুকূল আবহাওয়া নিশ্চিত করা গেলে শীতকালীন ফুলকপি চাষে আরও ভালো ফলন পাওয়া সম্ভব। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় সবজির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফুলকপি চাষিদের।
নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মর্কতা আতিক আহমেদ বলেন, আগাম ফুলকপি সহ বিভিন্ন শিতকালীন শাক সবজি উৎপাদন করে নিজেদের পরিবারের সবজি ও পুষ্টি চাহিদা পূরণ করে এবং একই সাথে উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হওয়া সম্ভব।





