কৃষি খবর ডেস্ক: ফরিদপুরে জেলায় আজ ‘ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় সুফলভোগী খামারীদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর কোতোয়ালি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, নগর বিএনপির যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিনাল, নগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং উপকারভোগী খামারীরা উপস্থিত ছিলেন।
‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সুফলভোগী ২৫ জন খামারীর মধ্যে জনপ্রতি একটি বকনা বাছুর বিতরণ করা হয়।



