কৃষি খবর ডেস্ক: ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।
রবিবার (১৮ অক্টোবর) সকালে জেলা শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।
বক্তব্যে তারা বলেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা। এছাড়াও অবিলম্বে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগের দাবি জানান।





