কৃষি খবর ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬৪ বস্তা সারবোঝাই দুটি ট্রলি আটক করেছেন স্থানীয়রা। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় ট্রলি দুটি আটক করা হয়। স্থানীয়রা জানান, সারবোঝাই ট্রলি চলাচল করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা সেগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

গোপালনগর এলাকায় আটক ট্রলিতে সার ছিল ১১৬ বস্তা। এসব সার নওগাঁর নিয়ামতপুর থেকে শিবগঞ্জের তারাপুরে নেয়া হচ্ছিল বলে জানা গেছে। অন্যদিকে, উমরপুর এলাকায় ৪৮ বস্তা সারবোঝাই আরেকটি ট্রলি আটক করেন স্থানীয়রা। 

শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানান, জব্দ করা সার ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা হয়েছে।