কৃষি খবর ডেস্ক: ভোলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে কর্মহীন হয়ে পরা সরকারিভাবে অনিবন্ধিত হওয়া সুবিধা বঞ্চিত জেলেরা পলো খাদ্য সহায়তা। প্রত্যেক জেলে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও লবণ ১ কেজি পেয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে পূর্ব ইলিশা ইউনিয়নের প্রায় শতাধিক অনিবন্ধিত জেলেদের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ করেন ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন।
খাদ্য সহায়তা পাওয়া জেলে মো. নাছির মাঝি জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে জেলে কাজ করে সংসার চালান। তার পরিবারে স্ত্রী ও সন্তানসহ ৬ জন রয়েছে। তার আয়েই চলে সন্তানদের পড়াশুনা ও ভাত-কাপুর। কিন্তু দীর্ঘ দিন ধরে জেলে কাজ করলেও আজও সরকারিভাবে জেলে নিবন্ধন হয়নি। যার কারণে প্রতি বছর নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে জেলেদের নামে বরাদ্দকৃত চাল পান না।
তিনি আও জানান, এ বছরই ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার কারণে নদীতে গিয়ে মাছ ধরতে পারেন না। আর সরকারিভাবে চালও পাননি। তাই খুবই কষ্টে ধার-দেনা করে খেয়ে না খেয়ে চলছিল দিন। এরপর সোমবার ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তিনি চাল, আলু, তেল ও লবণ পেয়েছেন। এতে খুশি তিনি। কয়েকদিন তার পরিবারের সদস্যরা পেট ভরে খেতে পারবেন।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস। এসময় ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি নজরুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ভোলা সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: সাইফুল ইসলামসহ প্রমূখরা।





