জেলা প্রতিনিধি. নীলফামারী: নীলফামারীতে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৯ বছর বয়সী শিশু আরিফ ইসলামকে একটি ছাগল উপহার দিয়েছে প্রথম আলো বন্ধুসভা। 

ছোটবেলাতেই মা-বাবার স্নেহ থেকে বঞ্চিত আরিফ বর্তমানে তার নানার কাছে বড় হচ্ছে। তার ভবিষ্যৎ জীবনে সহায়তার আশায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরিফ ইসলাম স্থানীয় একটি শিশু বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। জন্মের আগেই তার বাবা মারা যান। জন্মের পর মামাও তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে নানা কাছে তাকে লালন-পালন করে বড় করছেন।

সম্প্রতি আরিফের সঙ্গে দেখা হয় নীলফামারী প্রথম আলো বন্ধুসভার সভাপতি রুরি আক্তারের। শিশুটির জীবনসংগ্রাম ও পারিবারিক পরিস্থিতির কথা জানতে পেরে তিনি বিষয়টি প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাকে জানান।

পরে তাঁর সহযোগিতায় একটি ছাগল সংগ্রহ করে আরিফের হাতে তুলে দেওয়া হয়। ছাগলটি বড় হলে তা থেকে ভবিষ্যতে আয় করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এমন উদ্যোগ আরিফের পরিবারের জন্য সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মজুরুল আলম সিয়ম, সাবেক সভাপতি তাহমিন হক ববী, প্রথম আলো নীলফামারী  জেলা প্রতিনিধি মীর মাহামুদুল হাসান আস্তার।

প্রথম আলো বন্ধু সভার সভাপতি রুবি আক্তার ও নীলফামারী  প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও কৃষি খবরে জেলা প্রতিনিধি  সাদ্দাম আলী সহ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। 

অসহায় শিশুর পাশে দাঁড়িনো প্রথম আলো বন্ধুসভার এই মানবিক উদ্যোগকে প্রশংসা করছে সাধারন মানুষ ।