কৃষি খবর ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পাটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার পাট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার রাতে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি জানান, বাটিকামারী বাজারে ইবাদত মাতুব্বরের পাটের গোডাউনের শাটারে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি পাটের ওপর পড়লে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও চারটি পাটের গোডাউনে।

শনিবার (৩ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারুক শেখ বলেন, ইবাদত মাতুব্বরের গোডাউনের শাটারে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের গোডাউনে থাকা পাট পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।