কৃষি খবর ডেস্ক: কৃষি বাংলাদেশের চালিকাশক্তি। গড় তাপমাত্রা বৃদ্ধি। বৃষ্টিপাতে অসমতা। দিবা দৈর্ঘের পরিবর্তন। কৃষি ব্যবস্থা তথা শস্য আবর্ত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রতিকূল আবহাওয়ায় কৃষি উৎপাদন বিপর্যয়ের মুখে পড়েছে। তাই জলবায়ু পরিবর্তন কৃষি ভাবনায় প্রধান উপজীব্য বিষয় হওয়া দরকার। আমাদের কৃষি ও খাদ্য নিরাপত্তা অনেক সমস্যার অন্তরালে। চালের উৎপাদনে অগ্রগতি হলেও এখনও ডাল, মসলা ফসলসহ বহু কৃষি পণ্য আমদানি নির্ভর। মাথাপিছু চাষযোগ্য জমির স্বল্পতা। অনেক চাষযোগ্য জমির স্বরূপ পরিবর্তন এবং জনসংখ্যার ঘনত্ব পৃথিবীর দেশগুলোর মধ্যে সর্বাধিক।
পলিনেট হাউজ কৃষককের জন্য ব্যবহার উপযোগী একটি নিয়ন্ত্রিত ঘর। সেখানে ফসলের ইকোলজী তথা পরিবেশ-প্রকৃতির ওপর ভিত্তি করে আলো, পানি, তাপ নিয়ন্ত্রণের মাধ্যমে ফসল উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ এবং প্রযুক্তির প্রয়োগ করে। যা কৃষকের ক্ষমতায়নের উৎকৃষ্ট উদাহরণ।
নিয়ন্ত্রিত সূর্যালোক: আলট্রা ভায়োলেট পলিনেটেড পলিসিট, ৫০% সূর্যালোক নিয়ন্ত্রণ করা যায়।
নিয়ন্ত্রিত সারফেস সেচ: ফোঁটায়-ফোঁটায় স্প্রিংকাল-সেচ। ১-২ ঘোড়ার মোটর দিয়ে সেচের দুটি পথ (চ্যানেল) দিয়ে- (ক) গাছের গোড়ায় (মূলের চারিদিকে) সেচ প্রদান (১ ফুট দূরত্বে পাইপ, অ্যানকেল, নজেল ও ছিদ্র)।
দেশের সবত্রই পলিনেট হাউজ তৈরি করা সম্ভব। তবে যে সকল অঞ্চলে বৈকি উষ্ণতার কারণে ফসল ফলানো যায় না এবং সময়মতো বীজ সরবরাহ করা সম্ভব হয় না এমন অঞ্চল। বন্যা প্রবণ ফরিদপুর এবং হাওর/বিল অঞ্চল, লবণাক্ত প্রবণ খুলনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী অঞ্চল এবং খড়া প্রবণ রাজশাহী, দিনাজপুর এবং টাঙ্গাইল অঞ্চল ইত্যাদি।
গবেষণায় দেখা যায়, পলিনেট হাউজ তৈরি করে ৩-৪টি ফসল নিবিড়ভাবে চাষ করা সম্ভব। প্রতি হেক্টরে গড়ে ৮-১০ টন সবজি উৎপন্ন হলে এবং প্রতি কেজি সবজির মূল্য ৩০ টাকা হলে ৩ লাখ টাকা এবং প্রতি মৌসুমে ন্যূনতম ৯ লাখ টাকা আয় হতে পারে। একটি পলিনেট হাউজ থেকে কোটি টাকার নেট মুনাফা তৈরি করা সম্ভব।
বলা হয় ফসল চাষে আধুনিক সেচ প্রয়োগের ধারা চালু হয়েছে। নিয়ন্ত্রিত আলো ও পরিমিত সেচ প্রদানের কৃষি প্রযুক্তি এবং উন্নয়নের বিস্ময় এই পলিনেট হাউজ। সাড়া বছর একাধিক উচ্চমূল্যের সবজি ও ফসল চাষ করে স্থায়িত্বশীল কৃষির পথচলা বেগবান করবে। মূলত ভঙ্গুর বৃষ্টিনির্ভর খরিপ-১ এবং খরিপ-২ মৌসুমে উচ্চমূল্যের ফলসহ বহুবিধ ফসল চাষের পথ সুগম করে কৃষকের আয় ও কর্মসংস্থান তৈরি করবে। বৈশ্বিক পরিবর্তনে পুষ্টি ও সুরক্ষিত জীবনব্যবস্থায় পলিনেট হাউজ কৃষির একটি আধুনিক সংযোজন।
সূত্র: জাগো নিউজ






